Wednesday, May 29, 2019

কোন দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

আপডেট: ২৯ মে , ২০১৯


আলহামদু লিল্লাহি আ’লা কুল্লি নি’মাতিহী, আলহামদু লিল্লাহি আ’লা কুল্লি আ-লা-ইহী, আলহামদু লিল্লাহি ক্বাবলা কুল্লি হালিন, ওয়া ছাল্লাল্লাহু আ’লা খাইরি খালক্বিহী মুহাম্মাদিওঁ ওয়া আলিহী ওয়া আছহাবিহী আজমাঈ’ন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
দোয়ার ফযীলতঃ এ দোয়াটির ফযীলত ও মর্তবা সম্বন্ধে ছাহাবীদের মধ্যে পরস্পর এখতেলাফ রয়েছে। আমিরুল মু’মিনীন হযরত ওমর (রা) বলেন যে, এ দোয়া যে ব্যক্তি শ্রদ্ধাসহকারে পাঠ করবে তার ছয়শত বৎসরের আদায় করা নামাজ এর বরকতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনুরুপ হযরত ওসমান (রা) বলেছেন, সাতশত বৎসরর এবং হযরত আলী কাররাল্লাহু ওয়াজহু বলেছেন, যদি এ দোয়া পাঠকারীর এক হাজার বৎরের নামাজ কাজা হয়ে থাকে তাও এ দোয়ার বরকতে আল্লাহ্ তা’আলার দরবারে কবুল হয়ে যাবে।
যা হোক হযরত রাসূলে করীম (স) এর মহিমায় এ পবিত্র দোয়ার ফযীলত বর্ণনাকালে ছাহাবীগন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! মানুষের এ রুপ ছয়, সাতশত ও হাজার বৎসর (হায়াত) বয়স কোথায়? যে এর নামাজ কবুল হবে? তখন রাসূলুল্লাহ (স) বললেন যে, এ দোয়া পাঠকারীর বাপ, দাদা, পরদাদা ও আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের নাম কবুল হয়ে বৎসর পূরন করা হবে। সুবাহানাল্লাহ্। (সূত্র : ছহীহ্ নূরাণী অজিফা শরীফ)

SHAJAHAN IS HERE YOUTUBE CHANEEL ডেস্ক-
................................................................................................................................................

ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এই লিংকে

 https://www.youtube.com/channel/UC63yHn1w3RVTAOuGYDYHDpA/videos?view_as=subscriber
                                                                                  
(....ফ্লিজ সবাই আমার ইউটউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন.....)


Thursday, May 9, 2019

পৃথিবীর সব নারীকে হিজাব পরা উচিৎ : অস্ট্রিয়ার প্রেসিডেন্ট এবং আমি ।

 

তিনি বলেন, ‘মুসলিম নারীদের সহমর্মীতা জানাতে সব নারীকেই বছরে একদিন হিজাব পড়া উচিৎ।’
অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বলেন, একজন নারী কিভাবে নিজেকে সজ্জিত করবে তা কেবল ওই নারীরই ব্যপার। আর এ ব্যপারে হস্তক্ষেপ করা মোটেও উচিৎ নয়।
তিনি মুসলিম নারীদের হিজাব পড়াকে একান্তই নিজস্ব বলে মনে করেন। তিনি বলেন, এখানে নাক গলাবার অধিকার কারোরই নেই।
গত ডিসেম্বরের নির্বাচনে অস্ট্রিয়ান নাগরিকেরা বামপন্থী আলেক্সান্ডার ভেন ডার বেলেন’কে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে। দেশটিতে ডানপন্থী ফ্রিডমপার্টির উত্থান মোকাবিলার প্রচেষ্টা হিসেবে গত জানুয়ারীতে মুসলিম নারীদের সারা মুখ ঢেকে রাখে এমন হিজাব ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে, অস্ট্রিয়া সহ পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের প্রতি যে ভীতি তৈরী হয়েছে তা আসলে অবান্তর মনে করেন আলেক্সান্ডার। মূলত একাত্মতা জানানোর মধ্য দিয়েই এই ভীতি দূর করা সম্ভব।
এদিকে, রাজধানী ভিয়েনায় ইউরোপিয় ইউনিয়নের হাউসে বক্তব্য দেওয়ার সময় আলেক্সান্ডার বলেন, ‘এটা নারীদের অধিকার। নিজেকে কেমন করে তারা সাজাবে এটা একান্তই তাদের ব্যপার।’
তিনি আরও বলেন, ‘এমন দিন হয়তো আসবে যে, আমরা সব নারীকেই হিজাব পড়তে বলবো।’

SHAJAHAN IS HERE YOUTUBE CHANEEL ডেস্ক-
................................................................................................................................................

ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এই লিংকে

 https://www.youtube.com/channel/UC63yHn1w3RVTAOuGYDYHDpA/videos?view_as=subscriber
                                                                                  
(....ফ্লিজ সবাই আমার ইউটউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন.....)



Thursday, May 2, 2019

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী : আমাদের চাঁদপুরে সবাই একটু সাবধান থাকবেন।

অর্ধশত বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’




  
ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে কাঁপছে ভারতের তিন রাজ্য। তীব্র ঝড় ও প্রবল বৃষ্টির কথা মাথায় রেখে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
ইতিমধ্যে ১০৩টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলছে, ১৯৭৬ সালের পর এতো শক্তিশালী ঝড়ের মুখোমুখি হয়নি এই অঞ্চল।
ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভারতের ওড়িশা উপকূলে ঘণ্টায় প্রায় ২০৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ‘ফণী’র। শক্তি সঞ্চয় করে ধীর গতিতে বঙ্গোপসাগরে ঘোরপাক খাওয়া এই ঝড়ের তাণ্ডবে একেবারে ধ্বংসাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।
বুধবার মধ্যরাতে পুরী থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ফণী। সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যেই পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
ত্রাণ ও উদ্ধারকার্যের কথা মাথায় রেখে তৈরি রয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। এছাড়াও ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
এদিকে, ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে (শনিবার) বাংলাদেশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ‘ফণী’ তাণ্ডব চালাতে পারে দেশের উপকূলীয় ১৯টি জেলায়।
গতকাল বুধবার দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বর্তমান গতিপথে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা হয়ে রংপুর-দিনাজপুরের দিতে যেতে পারে। আর দিক পরিবর্তন করলে তা খুলনা, মোংলা, সাতক্ষীরা, চট্টগ্রাম হয়ে কক্সবাজার উপকূল পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়বে।
এরই মধ্যে ‘সিভিয়ার সাইক্লোনে’ পরিণত হওয়া ফণীর সম্ভাব্য ছুটি মোকাবিলায় ঘূর্ণিঝড় প্রবণ এলাকার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘তাদের সংশ্লিষ্ট কর্মস্থলে উপস্থিত থেকে সবাইকে সহযোগিতার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি মনে করি, আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি।’
এদিকে বৃহস্পতিবার (২ মে) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-২৮) জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘ফণী’ শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো।
মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ অতি প্রবল এই ঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাব বাংলাদেশে দেখা দিতে পারে।
ফণীর কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর ও কক্সবাজারকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর ।

SHAJAHAN IS HERE YOUTUBE CHANEEL ডেস্ক-
................................................................................................................................................

ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এই লিংকে

 https://www.youtube.com/channel/UC63yHn1w3RVTAOuGYDYHDpA/videos?view_as=subscriber
                                                                                  
(....ফ্লিজ সবাই আমার ইউটউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন.....)

Wednesday, May 1, 2019

আসছে নতুন আইন, মা বাবার সকল দায়িত্ব নিতে হবে সন্তানকে !

 

বৃদ্ধ বয়সে সন্তানদের অবহেলার অভিযোগ করে থাকেন অনেক মা-বাবা। বিশেষ করে বিয়ের পর ছেলেদের ‘পাল্টে’ যাওয়া। এজন্য দায়ী করা হয় ছেলের বউদের। ‘পিতা-মাতার ভরণপোষণ’ বিধিমালার খসড়ায় স্পষ্ট করে মা-বাবার উপযুক্ত পরিচর্যা নিশ্চিত করতে স্ত্রী ও তাদের সন্তানদের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে পাস হওয়া পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। খসড়া বিধিমালার ১৮ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার যথোপযুক্ত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
পিতা-মাতার ভরণপোষণের ন্যূনতম মানদন্ড নির্ধারণ করে খসড়া বিধিমালার ১১ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তান মা-বাবাকে সঙ্গে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একাধিক সন্তান থাকলে মা-বাবা কোন সন্তানের সঙ্গে বসবাস করবেন, তা তাদের ইচ্ছানুযায়ী হবে।
সন্তান বা তার স্ত্রী-সন্তান মা-বাবার সেবা ঠিকমতো করছে কি না তা যাচাই করতে সারা দেশের ওয়ার্ড পর্যায়ে সহায়ক কমিটি থাকবে। এ ছাড়া ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, সিটি করপোরেশন ও জাতীয় পর্যায়েও কমিটি থাকবে। মা-বাবার জন্য সন্তানরা শুধু টাকা দিলেই হবে না, বছরে কমপক্ষে দু’বার সাক্ষাৎ করতে হবে।
অনেক সন্তান বা তার স্ত্রী মা-বাবার আচার-আচরণের সমালোচনা করেন। এজন্য মা-বাবার আচরণবিধি নির্ধারণ করা হয়েছে খসড়া বিধিমালায়। বলা হয়েছে, মা-বাবা তাদের প্রয়োজন বা অনুভূতির কথা সন্তানদের একত্রে বা আলাদাভাবে জানাবেন। যেকোনো সংকটের কথা সন্তানদের সঙ্গে আলোচনা করবেন। মা-বাবা পরিবারের সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করবেন। মা-বাবার কোনো প্রয়োজন সন্তান তাৎক্ষণিকভাবে মেটাতে না পারলে বা দেরি হলে যথাসম্ভব ধৈর্য ধারণ করবেন। তাদের নিজস্ব স্থাবর-অস্থাবর সম্পদ সুরক্ষার চেষ্টা করবেন।
মা-বাবার সঙ্গে সন্তানের আচরণ কেমন হবে তা উল্লেখ করে খসড়া বিধিমালার ১৩ ধারায় বলা হয়েছে, মা-বাবার সঙ্গে সর্বাবস্থায় মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে, যত্নসহকারে তাদের দেখভাল করতে হবে।
মা-বাবার জন্য খাদ্য প্রসঙ্গে খসড়া বিধিমালার ১৪ ধারায় বলা হয়েছে, ‘পিতা-মাতার জন্য দৈনিক ন্যূনতম তিনবার বা পিতা-মাতার প্রয়োজন অনুসারে খাদ্য সরবরাহ করিবে : তবে শর্ত থাকে যে, পিতা-মাতার বয়স, অসুস্থতা বা প্রতিবন্ধিতা বিবেচনায় আনিয়া, প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুসারে নির্ধারিত পুষ্টিমান নিশ্চিত করিতে হইবে।
ঋতু বিবেচনায় নিয়ে মা-বাবার পছন্দ ও শারীরিক সক্ষমতা বিবেচনায় তাদের জন্য আরামদায়ক পোশাক নিশ্চিত করার কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, বছরে যেকোনো একটি উৎসবে অতিরিক্ত এক সেট নতুন পোশাক সরবরাহ করতে হবে।
 ................................................................................................................................................

ইউটউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এই লিংকে

 https://www.youtube.com/channel/UC63yHn1w3RVTAOuGYDYHDpA/videos?view_as=subscriber
                                                                                  
(....ফ্লিজ সবাই আমার ইউটউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন.....)